1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম'র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির

কলাপাড়া প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম আঃ সালাম হাওলাদারের কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এ সময় তিনি পরিবারের সদস্যদের নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

রবিবার (১০ মে) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনি জামে মসজিদে আসর নামাজ আদায় শেষে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে এতিমখানা কবরস্থানে গিয়ে মরহুম আঃ সালাম হাওলাদারের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কবির মৃধা, মোঃ রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লা এবং সদস্য এস এম আলমগীর হোসেন।

উল্লেখ্য, গত ১ মে ২০২৬ শুক্রবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন পত্রিকা বিক্রেতা আঃ সালাম হাওলাদার।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি