1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ার ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করে পুড়ছে ইটভাটায়। - dainikbijoyerbani.com
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ad

কলাপাড়ার ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করে পুড়ছে ইটভাটায়।

স্টাফ রিপোর্টার :
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১৮৬ Time View

পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার পরিবেশ ও প্রতিবেশ এখন হুমকীর মুখে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষা কারী বৃক্ষরাজি উজাড়ে এ হুমকী সৃষ্টি হয়েছে। ইটভাটা মালিক, করাত কল মালিক, ইমারত ভবন নির্মানকারী কাজের সাথে জড়িত প্রভাবশালীরা বন উজাড়ে সক্রিয় থাকায় বন আইন স্পর্শ করছে না তাদের । একটি সংঘবদ্ধ বনদস্যু চক্র গাছ পাচারের নেট ওয়ার্ক গড়ে তুলেছে সমগ্র উপকূল জুড়ে। যারা গঙ্গামতি, ফাতরা, নিশানবাড়িয়া, কাটাভাড়ানি সহ মহিপুর ও কলাপাড়া রেঞ্জের বনাঞ্চল থেকে ম্যানগ্রোভ প্রজাতির গাছ কেটে অবাধে বিক্রী করে দিচ্ছে ইটভাটা ও করাতকল গুলোতে। এতে প্রতিনিয়ত পরিবেশ বিপন্ন হলেও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার এ বিষয়ে কোন বক্তব্য নেই। তবে পটুয়াখালীর উপক‚লীয় বন সংরক্ষক বললেন করাতকল গুলোতে আমাদের বনাঞ্চলের গাছ চেরাই করা হলে আপনারা আমাদের লিখিত ভাবে জানান। তখন আমরা এটি দেখবো।

নির্ভরযোগ্য সূত্র জানায়, পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, নৌ-ঘাঁটি সহ সরকারের হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মযজ্ঞ চলায় কলাপাড়ায় কদর বেড়েছে ইট ভাটার। সরকারী ও ব্যক্তি মালিকানাধীন উন্নয়ন কর্ম যজ্ঞে প্রায় অর্ধ-শতাধিক ইটভাটা ইটের সরবরাহ করেও চাহিদার যোগান দিতে পারছেনা। কয়লার পরিবর্তে ইটভাটা গুলোতে দেদারছে পুড়ছে গাছ। ইমারত নির্মান কাজের লেইনটিন, ছাদ ঢালাইয়ের সেন্টারিং, কলাম, ভিম তৈরীতে লোহার সরঞ্জামাদির পাশাপাশি ব্যবহার বেড়েছে বাঁশ ও কাঠের। এসব কাঠ সাইজ অনুযায়ী তৈরীতে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে সংঘবদ্ধ বনদস্যু চক্র জড়ো করছে চিহ্নিত কয়েকটি করাতকলে। যা দিয়ে সেন্টারিংয়ের কাঠ তৈরী করে পৌঁছে দেয়া হচ্ছে নির্মান সাইডে। এসব কিছুই হচ্ছে বন কর্মকর্তা ও কর্মচারীদের জ্ঞাত সারে। মাঝে মধ্যে বনকর্মকর্তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালে তখন দেখতে পান তারা। অবস্থা এমন হয়ে দাড়িয়েছে যেন বেড়ায় ক্ষেত খাওয়ার মত অবস্থা।

সূত্রটি আরও জানায়, কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে বড় বড় সাইজের প্রায় অর্ধশত ছইলা, কেওড়া, বাইন ও গোমা প্রজাতির গাছ কেটে বিক্রীর জন্য স্বমিলে উঠায় একটি চক্র। এরা আড়পাঙ্গাসিয়া নদীর অপর পাড় আঙ্গারপাড়া, চাউলা পাড়া গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে বন কর্মীদের উপস্থিতিতেই গাছ কেটে মাহেন্দ্র গাড়ীতে তুলে রাতের আঁধারে পৌঁছে দিচ্ছে ইটভাটায়। একই ভাবে ফাতরা বনাঞ্চল থেকে প্রকাশ্যে গাছ কেটে নিয়ে যাওয়া হচ্ছে করাত কল ও ইটভাটায়। অথচ গাছ কাটা চক্রের মদদ দাতারা বরাবরই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। দু’একটি মামলা হলে হচ্ছে চুনোপুটির নামে। মহিপুর ইউনিয়নের নজিবপুর, সুধিরপুর, নিজামপুর, নীলগঞ্জ ও চাকামইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বনদস্যু চক্রের সদস্যদের কর্মকান্ড জানলেও বন আইনের খড়গ কখনও স্পর্শ করছেনা তাদের।

কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আ: ছালাম’র কাছে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তার কোন বক্তব্য নেই বলে এড়িয়ে যান তিনি।

পটুয়াখালী উপকূলীয় বন সংরক্ষক মো: আমিনুল ইসলাম বলেন, ইট পোড়ানো আইন অনুয়ায়ী ইট ভাটায় গাছ পোড়ানো হলে সেটি ডিসি সাহেব ও ইউএনওকে জানাতে হবে। এছাড়া করাতকল গুলোতে আমাদের বনাঞ্চলের গাছ চেরাই করা হলে আপনারা আমাদের লিখিত ভাবে জানান। তখন আমরা এটি দেখব।

সৈয়দ মোঃ রাসেল
মোবা: ০১৭১৬-৩৮১০২৯
তারিখ: ১৫-০৪-২১ইং

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি