1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কাঁঠালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত, অচল অ্যাম্বুলেন্স ও পানির গাড়ি নিয়ে উদ্বেগ। - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
ad

কাঁঠালিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত, অচল অ্যাম্বুলেন্স ও পানির গাড়ি নিয়ে উদ্বেগ।

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১ Time View

 

মোঃ আবুল কালাম, ঝালকাঠি জেলা প্রতিনিধি:-

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাঁঠালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আবুল নাসের রায়হান।

অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা গেলেও একই সঙ্গে ফায়ার সার্ভিসের জরুরি সেবার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে স্পেয়ার পার্টসের অভাবে অচল অবস্থায় রয়েছে। এছাড়া আগুন নেভানোর কাজে ব্যবহৃত একমাত্র পানিবাহী গাড়িটিও বিকল হয়ে পড়ে আছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, জরুরি দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা রোগী পরিবহনের মতো গুরুত্বপূর্ণ সেবায় কার্যকর যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম সচল থাকা অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, ফায়ার সার্ভিস সপ্তাহের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে স্টেশনের অচল যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে, যাতে কাঁঠালিয়া উপজেলার মানুষ সময়মতো জরুরি সেবা পেতে পারেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি