1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ad

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৪৪ Time View

রুবেল মিয়া রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে ট্রাকের ধাক্কায় সিরাজ মিয়া (৬০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে আমিন বাজার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ভ্যানচালক সিরাজ মিয়া উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ভ্যানচালক সিরাজ মিয়া কুড়িগ্রাম শহরে কাজ শেষে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় আমিন বাজার এলাকায় রংপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক সজোরে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় তার ভ্যানটি। ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের প্রতিবাদের কারণে প্রায় দেড় ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, ট্রাকটিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি