1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কোম্পানীগঞ্জে ফ্যানের সাথে ঝুলন্ত প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ad

কোম্পানীগঞ্জে ফ্যানের সাথে ঝুলন্ত প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৪৭ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-

সিলেটের কোম্পানীগঞ্জে রান্না ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিল্পা বেগম (৩৫) উপজেলার পুটামারা পূর্বপাড়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী।

সোমবার দুপুরে পুটামারা (পূর্বপাড়া) গ্রামের নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, উপজেলার পুটামারা পূর্বপাড়ার মুক্তিযোদ্ধা তেরাব আলীর ছেলে সৌদি প্রবাসী ফারুকের সঙ্গে এগার বছর আগে বিয়ে হয় পুটামারা পশ্চিমপাড়ার হাছন আলীর মেয়ে শিল্পার।

রোববার রাতে প্রতিদিনের মত দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল শিল্পা। সোমবার সকালে রান্নাঘরে শিল্পার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শিল্পার শশুর মুক্তিযোদ্ধা তেরাব আলী জানান, ফজরের নামাজ পড়তে ঘুম থেকে ওঠে দেখেন শয়ন কক্ষে শিল্পা নেই। পরে রান্নাঘরে ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, শিল্পার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি