1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গলাচিপার বাজারে বিরল প্রজাতির ১০৭ কেজি ওজনের দুটি গোলপাতা মাছ দেখতে মানুষের ভিড়। - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ad

গলাচিপার বাজারে বিরল প্রজাতির ১০৭ কেজি ওজনের দুটি গোলপাতা মাছ দেখতে মানুষের ভিড়।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২১৫ Time View

মোঃমাজহারুল ইসলাম মলি

গলাচিপা উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা বাজারে বৃহস্পতিবার দুপুরে বিরল প্রজাতির ১০৭ কেজি ওজনের দুটি গোলপাতা মাছ ওঠে। মাছ দুটি দেখতে ভিড় জমান উৎসুক মানুষ।
গলাচিপা বাজারের বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে মাছ দুটি বিক্রি করেন জেলে মো. সাগর মাঝি। সাগরের বাড়ি উপজেলার গোলখালী গ্রামে।

তিনি বলেন, উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার জেলেদের জালে এ গোলপাতা মাছটি ধরা পড়ে। প্রায় সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের মাছটি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরফ ব্যবসায়ী লিকন তালুকদারের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়।

ম্পবাজারের সভাপতি চুন্নু মৃধা বলেন, বাজারে এর আগে গোলপাতা মাছ এলেও এত বড় মাছ কেউ দেখেনি। এজন্য মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।

গলাচিপা পৌরসভার প্যানেল মেয়র সুশীল বিশ্বাস বলেন, বাজারে গোলপাতা মাছ আসার খবর পেয়ে আমিও একনজর দেখতে গিয়েছিলাম। এমন মাছ আমাদের এখানে দেখা যায় না।

উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী বলেন, এলাকার মানুষ গোলপাতা মাছ নামে চিনলেও এটি এক ধরনের সেইল ফিশ। খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে দেখা যায়।মম

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি