
গুরুদাসপুরে পুর্বের শত্রুতার জের ধরে ছাত্রলীগের নেতা কে মারধর
সাজিদুল(করিম),নাটোর জেলা প্রতিনিধিঃ
গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনকে পুর্বের শত্রুতার জের ধরে মারপিট করে পরে থানা অভিযোগ করেছেন ভুক্তভোগির বাবা মোজদার হোসেন। বুধবার বেলা ১১টার দিকে পৌর সদরের চলনালী ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।
এঘটনায় ছাত্রলীগ নেতার পিতা মোজদার হোসেন গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আহত আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
অভিযোগে গুরুদাসপুর পৌরসভার সহকারি কর আদায়কারী জাকির হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। জাকির হোসেন উপজেলার পাঁচশিশা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। ভুক্তভোগ আনোয়ার হোসেন পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার মোজদার হোসেনের ছেলে।
আনোয়ার হোসেন ও তার বাবা মোজদার হোসেন অভিযোগ করেন, বুধবার সকালে তারা জাকির হোসেনের জমি সংলগ্ন নিজেদের বাঙ্গির জমিতে গিয়েছিলেন। এসময় জাকির হোসেন লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে আনোয়ার হোসেন শারীরিকভাবে লাঞ্চিত হন। জাকির হোসেনের কোন জমি তারা নিজের দাবি করেননি।
তবে জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার বেলা ১১টার দিকে আনোয়ার হোসেন, মোজদার হোসেনরা জমিটি নিজের দাবি করে লোকবল নিয়ে মাটিকাটা বন্ধ করে দেন। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। সেখানে হাতাহাতির ঘটনা ঘটেনি।
গুরুদাসপুর থানার এসআই দেবনাথ বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল বলেন, জাকির হোসেনের জমির সাথে ১৬ শতাংশের ভিপি সম্পত্তি রয়েছে। ওই জমিটিও জাকির হোসেনদের নামেই লিজ রয়েছে।
তবে গত ৭ বছর ধরে জাকির হোসেন লিজ নবায়ন করেননি। মূলত ওই জমিটি লিজ নেওয়ার জন্য আনোয়ার হোসেন আবেদন করেছিলেন। কিন্তু তাকে লিজ দেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply