
সিলেট ব্যুরোঃ
সিলেটের গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব যোগদান করেছেন। গত রোববার তিনি থানায় যোগদান করেন।
এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ থানা ও মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন সততার সাথে।
তিনি গোয়াইনঘাট থানার সদ্য সাবেক ওসি মো. আব্দুল আহাদের স্থলাভিষিক্ত হলেন।
যোগদানের পর গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
এ সময় গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।
Leave a Reply