1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ছয় দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ - dainikbijoyerbani.com
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
ad

ছয় দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

মোঃ লিমন গাজী

বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনার তালতলীতে জিহাদ ফকির (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থী উপজেলা ছোট বগী ইউনিয়নের চরপাড়া এলাকার রিপন ফকিরের ছেলে।

গত ( ২৪ আগষ্ট ) সকালে মাদ্রাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন এ শিক্ষার্থী।

আত্মীয় স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় জিহাদের ফকিরের বাবা রিপন ফকির ( ২৯ আগষ্ট ) তালতলী থানার একটি সাধারণ ডায়েরি করেন। জিহাদ ফকির উপজেলা চরপাড়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।

নিখোঁজ জিহাদ ফকিরের মা কান্নাজড়া কন্ঠে তিনি বলেন, আজ ছয় দিন ধরে আমার ছেলে নিখোঁজ। আমার ছেলে সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় বিকালে মাদ্রাসা ছুটি দিলেও বাড়িতে আসে না। কোথায় আছে, কি করছে আমার ছেলেটি। মা ভাত দাও, এ কথাটি ছয় দিন ধরে আমি শুনতে পাচ্ছি না। আপনারা আমার ছেলেটিকে খোঁজে দিন।

এ বিষয়ে তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং- ১১১০। যদি কেউ ব্যাক্তি তার সন্ধান পান তাহলে ০১৭৮২৫০৫৩৪৬ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি