1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ছাগলনাইয়ায় মেয়ে অপহরণ প্রধান আসামী গ্রেফতার। - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
ad

ছাগলনাইয়ায় মেয়ে অপহরণ প্রধান আসামী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৪২ Time View

ছাগলনাইয়ায় মেয়ে অপহরণ প্রধান আসামী গ্রেফতার।

সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:– ফেনীর ছাগলনাইয়া ফেনী জেলা পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায়
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোহাম্মদ রবিউল ইসলাম এর তত্ত্বাবধানে,

আজ ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদুল ইসলাম এর নিদের্শে, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মাহবুবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই/আওলাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ ইং-৩০/০৫/২০২১ তারিখ অভিযান পরিচালনা করে মেয়ে অপহরণ মামলার আসামী মোঃ এনামুল হক রুবেল (২৯), পিতা- মোঃ ওবায়দুল হক মেম্বার, মাতা- সাজেদা বেগম, গ্রাম- পশ্চিম দেবপুর, থানা- ছাগলনাইয়া, জেলা-ফেনীকে গ্রেফতার করেন।

উক্ত আসামী ইং-২২/০৫/২০২১ তারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকার সময় মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকা হইতে একটি ভিকটিম কে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে নিয়ে যায়। উক্ত বিষয়ে ভিকটিমের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু পূর্বক আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

উল্লেখ্য যে, আসামী এনামুল হক রুবেল এর বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি, দস্যুতা, খুন, মাদক সহ সর্বমোট-০৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি