1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
দিনাজপুরে মাস্ক পরিধান না করলে লাগানো হচ্ছে হাতকড়া - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
ad

দিনাজপুরে মাস্ক পরিধান না করলে লাগানো হচ্ছে হাতকড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৫৩ Time View

দিনাজপুরে মাস্ক পরিধান না করলে লাগানো হচ্ছে হাতকড়া

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

করোনার বিস্তার ঠেকাতে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে বাধ্য করতে এবার কঠোর অবস্থান নিয়েছে দিনাজপুর জেলা পুলিশ। উপযুক্ত কারণ ছাড়া বাড়ির বাইরে ঘোরাঘুরি করলে এবং মাস্ক পরিধান না করলে লাগানো হচ্ছে হাতকড়া। নিয়ে যাওয়া হচ্ছে থানাহাজতে।

বুধবার (২৮ এপ্রিল) দিনাজপুর জেলা পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে জনসাধারণের করণীয় সম্পর্কে সকাল থেকে দুপুর পর্যন্ত কাচারীবাজার, সদর হাসপাতাল মোড়, লিলির মোড়, রেলওয়ে স্টেশন, বাহাদুর বাজার, মর্ডান মোড়, ফুলবাড়ী বাস স্টান, গণেশতলা, মালদহপট্টি এলাকায় অভিজান চালায় দিনাজপুর জেলা পুলিশ। এ সময় ১৫ থেকে ২৫ বছর বয়সী ১২ কিশোর-তরুণকে আটক করে থানাহাজতে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি অভিযানকালে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণাসহ মাস্ক বিতরণ করা হয়। এ সময় দোকানমালিকদের প্রতি বিশেষ নির্দেশনা দেন পুলিশ সদস্যরা।

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন প্রমুখ।

পরে বেলা তিনটার দিকে আটক কিশোর-তরুণের অভিভাবকদের থানায় ডাকা হয়। আর কখনো মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হবে না এবং প্রতিদিন ১০ জনকে মাস্ক পরার কথা বলবে এমন মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম বলেন, দিনাজপুরে করোনা সংক্রমণের হার চলতি মাসের শুরু থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে সদর উপজেলায় সংক্রমণের হার বেশি। মানুষ স্বাস্থ্যবিধির বিষয়টি তোয়াক্কা করছে না। পুলিশ বিভিন্ন সময়ে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে কাজ করে আসছে। এবার কঠোর অবস্থানে যাবে পুলিশ। আজ থেকে রাত আটটার পর শহরের অলিগলিতে, রাস্তার মোড়ে মোড়ে অভিযান পরিচালনা করা হবে। আইন মানাতে পুলিশ কঠোর হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি