1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নতুন বছরে যে নিয়মে পাঠদান হবে জানালেন শিক্ষামন্ত্রী - dainikbijoyerbani.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ad

নতুন বছরে যে নিয়মে পাঠদান হবে জানালেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৫২ Time View

ডেস্ক নিউজ

বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশেও সম্প্রতি দুইজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তাই এ মূহুর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানে কোনো প্রকার ঝুকি নিতে চায় না সরকার। সেজন্য নতুন বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আগের মতো আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইল মৌসুমী প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন। তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রন পরিস্থিতি আগামী মার্চ মাস পর্যন্ত মনিটরিং করা হবে। সেটি নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু করা হবে। এর আগ পর্যন্ত বর্তমান নিয়মে ধাপে ধাপে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হবে।
দীপু মনি আরও বলেন, নতুন বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।
তিনি বলেন, সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। এ কারণে আগামী ফেব্রুয়ারি থেকে তাদের শিক্ষাবর্ষ শুরু করা হবে। নতুন কারিকুলামে বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক সব বিষয় যুক্ত করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি