1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ad

নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার ২য টাউন হল সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ Time View

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্কের ৪৮৫ ম্যাকডোনাল্ড এভিনিউ,ব্রুকলিনের আমরা মুজিব যুক্তরাষ্ট্র-এর হলরুমে ৪০তম ফোবানার সম্মেলন উপলক্ষে এক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার,৮মে ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় ।খবর আইবিএননিউজ।,ব্রুকলিনের সুপরিচিত কমিউনিটি লিডার এমএ হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২য় টাউন হল সভায় স্বাগত বক্তব্যে রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও মুলধারার রাজনীতিক এবং মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী ।সভায় সম্মলিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য,ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়সমান,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,৪০তম ফোবানার চীফ পেট্রন শফিকুল আলম ।অন‍্যাদের মাঝে বক্তব্য রাখেন নিউইয়র্কে আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬,তিনদিন ব্যাপী অনুষ্ঠতব্য ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি এনআরবি এসোসিয়েশন ইউএসএ”র ভাইস চেয়ারম্যান ও ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক নূরুল আলম বাবু,সদস‍্য সচিব মনজুর কাদের,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা রেফায়েত চৌধুরী,উপদেষ্টা -সিরাজুল মাওলা,ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার ,হোষ্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ,সমন্বয়কারী শিবলী সাদেক,

ফোবানার সমন্বয়কারী বৃন্দ মোসাদেকুর রহমান পেয়ারু,শাহাদাত ,মোহাম্মদ নোয়াব,কবির ,আবু তাহের,আব্দুল হামিদ,মেজবাহ উদ্দিন তুহিন,সাংবাদিক আবু সাঈদ রতন,আমরা মুজিব যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা-কর্মীগন এবং অন‍্যান নেতৃবৃন্দ।জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত ২য় টাউন হল সভায় নিউইয়র্ক এর বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক প্রবাসী অংশ গ্রহণ করেছেন।উল্লেখ‍্য ,এবারের ৪০তম ফোবানা সম্মেলনের প্রধান তাৎপর্য হলো মহান স্বাধীনতার স্বপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা ।।সভায় পূনাঙ কমিটি গঠন এবং সার্বিক পরিকল্পনা গ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।সভায় প্রবাসী নেতৃবৃন্দের এবং সকল প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তাগন বলেন,এবারের ফোবানা সম্মেলনের আয়োজন হবে ব‍্যাপক অংশগ্রহণ মুলক, এবং সকল প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।এবারের ফোবানা সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ,১৯৭১ এর ঐতিহাসিক ঘটনা সমুহ,মুক্তিযুদ্ধের চেতনা ,বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য,নতুন প্রজন্ম এবং প্রবাসী বাঙালিদের অবদান বিশেষ করে তুলে ধরা হবে ।এ উপলক্ষে থাকবে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা, কবিতার আসর.বিভিন্ন বিষয়ের উপর সেমিনার এবং মিলনমেলা -যেখানে সকল প্রজন্মের সেতুবন্ধন তৈরি হবে নতুন ভাবে । নিউইয়র্কের ফোবানার প্রথম টাউন হল সভায় প্রবাসের বিভিন্ন,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,মানবাধিকার ,কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক,শিল্পী-কলাকুশলী প্রমুখের সরব উপস্থিতি ছিল প্রশংসনীয়।সভার শুরুতে মহান মে দিবস,১৯৭৫ এর ১৫ আগষ্ট স্মপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,”৫২-এর মহান ভাষা আন্দোলন,আন্তজার্তিক মাতৃভাষা ভাষা দিবস,১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ,তিন লক্ষ নারী-শিশুর অসমান‍্য অবদান,১৯৭৫-১৫ই আগস্ট ও ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা,২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং ২০২৪-এর মেটিকুলাস ডিজাইন ও জঙ্গী হামলায় নিহতদের স্মরণে সভার প্রারম্ভে সবাই দাঁড়িয়ে এক মিনিট কাল নীরবতা পালন করেন ।টাউন হল সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি