1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নীলফামারীর ডোমারে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ad

নীলফামারীর ডোমারে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১১০ Time View

নুরল আমিন,বিশেষ প্রতিনিধি নীলফামারী :

নীলফামারীতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তি ট্রাকের হেলপার সাকিল হোসেন(২২)।
গতকাল ২৪ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের অদুরে কাজিরহাট অরক্ষিত লেভেন ক্রসিং এ। এ ঘটনায় আহত হয় ২ জন। এরা হলো ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)। তাদের ডোমার উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার ফলে চিলাহাটি ও নীলফামারীর সাথে, সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলষ্টেশনে আটকা পড়েছে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস।
তাজুল ইসলাম জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক, ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫ কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল, এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল, এ অবস্থায় ইটের ট্রাকটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার সাকিল ও আহত হয় ট্রাক চালক ও ইটব্যবসায়ী সহ ২ জন। ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁ সদরে। আর ইটব্যবসায়ীর বাড়ি বোদাপাড়া কাজিরহাটে।
চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে যায় খুলনাগামী ট্রেনটি। এরপর ৭ মিনিট পর খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার অদুরে কাজিরহাট লেবেল ক্রসিং এ, একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই, উদ্ধার কাজ শুরু হবে। সকাল সারে ১০ টা পর্যন্ত, উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌছায়, উদ্ধার কাজ শুরু হয়নি, সেই কারণে চিলাহাটির সঙ্গে, সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি