1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাকৃবি - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ad

প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাকৃবি

জেলা প্রতিনিধি গাজীপুর
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩ Time View

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাস্তব প্রয়োগে আন্তর্জাতিক স্বীকৃতির নতুন মাইলফলক স্পর্শ করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (ইউআরআই) র‍্যাঙ্কিং ২০২৬-এ “ফিনান্সিয়াল ইমপ্যাক্ট-ড্রাইভেন ট্রান্সফার টেকনোলজি” ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩তম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৫০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪৭০তম স্থান দখল করেছে গাকৃবি। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। গত ৭ মে ইউআরআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে।

জানা যায়, বিশ্বের উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়নের জন্য ইউআরআই মোট ২৪টি ক্যাটাগরি নির্ধারণ করে। প্রতিটি ক্যাটাগরি মূল্যায়ন করা হয় উদ্ভাবনী ধারণা, বাস্তবায়ন সক্ষমতা এবং বাস্তব প্রভাব—এই তিন সূচকের ভিত্তিতে।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গাকৃবির এ সাফল্য এবারই প্রথম নয়। ইউআরআই র‍্যাঙ্কিং ২০২৫-এ প্রযুক্তি ও উদ্ভাবনে অবদানের জন্য বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৭৭তম। একই বছর বিশ্বের শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাকৃবির অবস্থান ছিল ৩৩১তম, যা দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

এ ছাড়া Times Higher Education (টিএইচই) র‍্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে গাকৃবি। টিএইচই ২০২৫-এর লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও শীর্ষ অবস্থানে রয়েছে গাকৃবি।

অন্যদিকে, QS World University Rankings সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নে নেতৃত্বের স্বাক্ষর রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

র‍্যাঙ্কিংয়ে এ অর্জনে সন্তোষ প্রকাশ করে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, এ অর্জন শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, এটি বাংলাদেশের সম্ভাবনারও প্রতিচ্ছবি। সীমিত সম্পদ ও নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, গবেষণাকে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করে দেশের উন্নয়ন ও বৈশ্বিক সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক এ স্বীকৃতি আমাদের সেই পথচলাকে আরও শক্তিশালী করবে।

জেবি/আরএক্স
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি