
ফেনীর ছাগলনাইয়ায় লকডাউনে স্বাস্হ্য বিধি না মানায় জরিমানা।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় আজ বেলা ১২টায় ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন মার্কেটসমূহে ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম ।
এ সময় মাস্ক পরিধান না করায় এবং বিভিন্ন দোকানের মালিক/কর্মচারী যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় দন্ডবিধির বিভিন্ন ধারায় ০৭ টি মামলায় মোট ৩,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
ছাগলনাইয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম জানিয়েছেন ,জনসাধারণের সচেতনতার চলমান অভিযান অব্যহত থাকবে এবং সবাইকে স্বাস্হ্য বিধি মেনে চলার আহবান জানান ।
Leave a Reply