1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ায় মোখলেছুর রহমান নামে এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ad

বগুড়ায় মোখলেছুর রহমান নামে এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মে, ২০২১
  • ১২৫ Time View

বগুড়ায় মোখলেছুর রহমান নামে এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
মোঃ জহুরুল ইসলাম সৈকত

বগুড়ার শিবগঞ্জে মোখলেছুর রহমান (৬০) নামে এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করে তার অটো ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপার গ্রামের পার্শ্বে পাটক্ষেত থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত মোখলেছুর রহমান শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মৃত আলিমুদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।

জানা যায়, মোখলেছুর রহমান রবিবার (২ মে) বিকেল ৪টার দিকে তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাড়িতে ফেরেননি। সোমবার (৩ মে) বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়।

ময়দানহাটা ইউপি চেয়ারম্যান এসএম রুপম বলেন, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অটো ভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। মনে করা হচ্ছে ছিনতাই এ বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি