1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ার সান্তাহারে মাদকসহ আটক-১ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ad

বগুড়ার সান্তাহারে মাদকসহ আটক-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ১২৭ Time View

বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার টাউন পুলিশের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে সান্তাহার মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ আল-আমিন (২৬) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে সান্তাহার পুলিশ ফাঁড়ি।

আটককৃত আল-আমিন বগুড়া জেলার সদর উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক, আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি