1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়া ভ্যানচালক সাজুর গলাকাটা লাশ উদ্ধার - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ad

বগুড়া ভ্যানচালক সাজুর গলাকাটা লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৪১ Time View

বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার সদরের সাজু মিয়া (৪৪) নামে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর উপজেলা ঝোঁপগাড়ি এলাকার এক জঙ্গলের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সাজু সদরের আটাপাড়া এলাকার আবু তালেবের ছেলে। তবে তিনি শহরের বড় কুমিরা এলাকায় বসবাস করতেন।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, বুধবার সন্ধায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাজু। পরে ভ্যানটি গ্যারেজে জমা দেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সাজু। নিহত সাজু মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে মাদকের আসরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। তদন্ত শেষে তাকে হত্যার সঠিক কারণ জানা যাবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি