1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোমরায় দুই মটরসাইকেলের ধাক্কায় এক চালকের মৃত্যু - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ad

ভোমরায় দুই মটরসাইকেলের ধাক্কায় এক চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১২০ Time View

জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরায় দুই মটরসাইকেলের ধাক্কায় এক চালকের মৃত্যুর ঘটনা ঘটছে। মটরসাইকেলের সাথে মটর সাইকেলের ধাক্কায় এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোমরার তেঘরিয়া ঈদগাহ মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফুল ইসলাম ডাবলু (৫২)। তিনি ভোমরা ইউনিয়নের হাড়দাহ গ্রামের মাহফুজুল্লাহ সরদারের ছেলে। তিনি ভোমরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৩বার নির্বাচিত বর্তমান ইউপি সদস্য । মৃতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজার টু শাখরা বজার মেইন রোড দিয়া মটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেঘরিয়া ঈদগাহ মোড় নামক স্থানে পৌছালে ভিতরের ইটের সলিংএর রাস্তা হতে অন্য একটি মটরসাইকেল চালক উক্ত মেইন রাস্তায় উঠতেই মটরসাইকেলের ধাক্কায় অন্য মটরসাইকেলের চালক ইউপি সদস্য ডাবলু ছিটকে রাস্তায় পরে গেলে তার মাথা আঘাত পেয়ে মারাত্মক জখম হয় এবং নাক ও গাল দিয়া রক্ত নির্গত হতে থাকে। তৎক্ষনাত স্থানীয়দের সহযোগিতায় ডাবলুকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরে বিকাল সাড়ে ৩টার সময় তার মৃত্যু হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি