1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মহিপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ; আহত-১০ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
ad

মহিপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ; আহত-১০

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৪৫০ Time View

মহিপুরে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ; আহত-১০

ইমাম হোসেন হিমেল।
পটুয়াখালীর মহিপুরে বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত রাসেল, সেলিম ও হাসানকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে মহিপুর সদর ইউপির বিপিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ভাঙচুর করা হয় বিয়ের প্যান্ডেলসহ আসবাবপত্র।

বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিয়ে বাড়িতে মাংস কম দেয়াকে কেন্দ্র করে কনে ও বর পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, প্রায় দেড় মাস আগে বিপিনপুর গ্রামের তোফাজ্জেলের ছেলে আরিফের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের রাজ্জাকের মেয়ে রাজিয়ার । গত বুধবার আনুষ্ঠানিকভাবে ছেলে পক্ষ মেয়েকে তুলে আনেন। পরে আজ মেয়ে পক্ষের লোকজন ছেলের বাড়িতে মেয়েকে নিতে আসেন। খাওয়া দাওয়ার পর্বে মেয়ে পক্ষের লোকজনকে মাংস কম দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি