1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মৌলভীবাজার জেলা শহরে ৫ প্রতিষ্ঠান কে ২৫০০০ টাকা জরিমানা - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ad

মৌলভীবাজার জেলা শহরে ৫ প্রতিষ্ঠান কে ২৫০০০ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১২৫ Time View

মৌলভীবাজার জেলা শহরে ৫ প্রতিষ্ঠান কে ২৫০০০ টাকা জরিমানা

সেলিম আহমেদ,
কুলাউড়া উপজেলা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

আজ মৌলভীবাজার জেলা শহরের শমশের নগর রোড এলাকায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বানিজ্য মন্ত্রণালয়ের, মৌলভীবাজার জেলা কার্যালয় এর অধীনে,
বাজার মনিটরিং টিম পরিচালনা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে বর্তমান সরকার ৬ এপ্রিল ২০০৯ তারিখে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ প্রনয়ণ করেন।

উক্ত যৌত অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার এর জেলা সহকারী পরিচালক জনাব, মোঃ আল আমিন।
এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর জেনারেল, শিরাজুম মনিরা।

যৌত অভিযানে অংশগ্রহণ করেন, এ,পি,বি,এন সিলেটের এস আই নিরঞ্জন ও তাহার ফোর্স।

অভিযানে, শমশেরনগর রোড এলাকার সিটি বেকারিকে নুংরা দ্রব্যের ব্যবহার ও মানহীন পন্য মওজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা সহ মোট ৫ টি প্রতিষ্ঠান কে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।

ভোক্তা-অধিকার, সহকারী পরিচালক জনাব, আল আমিন সাহেব বলেন এর পূর্বে একটি অভিযান চালিয়ে ১৪ টি প্রতিষ্ঠান কে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
তিনি জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন,
এই করোনা মহামারী পরিস্থিতিতে সবাই যেনো নিজ উদ্যোগে সামাজিক দূরত্ব ও নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলেন।

ওষুধ প্রশাসন অধিদপ্তর জেনারেল, শিরাজুম মনিরা বলেন,
আপনারা মেয়াদ উত্তির্ন হয়া কোনো পন্য সামগ্রি ক্রয় করা থেকে বিরত থাকবেন।
তাতে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি