1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজশাহীর গণকপাড়াতে তুলার গুদামে আগুন - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ad

রাজশাহীর গণকপাড়াতে তুলার গুদামে আগুন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬২৬ Time View

রাজশাহীর গণকপাড়াতে তুলার গুদামে আগুন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী নগরের মধ্য শহর গণকপাড়া এলাকার একটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১টা ৪০ মিনিটে তারা খবর পেয়েছে। সাথে সাথে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। দুইটি ইউনিট মিলে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সটসার্টিক থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি