1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রানীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ad

রানীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬১০ Time View

রানীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

মাহাবুব আলম রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৩০ মার্চ মঙ্গলবার সকালে বউমার লাঠির আঘাতে শাশুড়ি টলি বেগম (৭৫) এর মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত বৃদ্ধা উপজেলার কাশিপুর ছোট নুনতোর গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে টলি বেগম দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ।গত ২৯ মার্চ দিবাগত রাতে বউ শাশুড়ির মাঝে ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে বউমা দেলোয়ারা বেগম শাশুড়ির শরীরে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে । ঐ রাতে টলি বেগম অসুস্থ অবস্থায় ঘুমিয়ে পড়ে ।

পরদিন সকালে ৩০ মার্চ মঙ্গলবার তার ছেলে মশিরউদ্দিন তার মাকে ঘুম থেকে জাগাতে গেলে মাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আসার খবর শুনে বউমা দেলওয়ারা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সন্দেহ জনকভাবে খোঁজাখুঁজি করে দেলওয়ারা কে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে এদিনেই বৃদ্ধার মেয়ে সালেহা বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ‌।

এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। লাশ মর্গে পাঠানো হযেছে ।আসামিকে আগামীকাল জেল হাজতে পাঠানো হবে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি