1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শেরপুরে আভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন - dainikbijoyerbani.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ad

শেরপুরে আভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৮ Time View

 

কাকন সরকার শেরপুর :
শেরপুরে সরকারিভাবে আভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে শেরপুর সদর উপজেলা এলএসডি গোডাউনে এই ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
শেরপুর সদর উপজেলার এলএসডি গোডাউনের এসএমও মোঃ সোহেল রানার সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নাজমুল হক ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, বিএনপি নেতা শফিউল আলম চান, কৃষক দল নেতা শফিকুল ইসলাম গোল্ডেন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আগামী পাঁচ বছরে শেরপুর জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য শেরপুরের কৃষকদের পাশে থেকে তাদের সকল প্রকার সমস্যার সমাধান করার চেষ্টা চালিয়ে যাবো। এছাড়া শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসল বা বিভিন্ন সবজি নষ্ট না হয় বা পঁচে না যায় সেজন্য একটি উন্নত প্রযুক্তির হিমাগার করারও চেষ্টা চালিয়ে যাবে। পাশাপাশি এই এলএসডি গোডাউনের ধারন ক্ষমতা আরও বাড়ানোর জন্য উচ্চপর্যায়ে কাজ করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি