1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সৌদিতে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী - dainikbijoyerbani.com
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ad

সৌদিতে পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৮ Time View

ফাইল ছবি

এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ জন হজযাত্রী। মোট ১৯৯টি ফ্লাইটে তারা দেশত্যাগ করেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে শুক্রবার (২২ মে) এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন হজযাত্রী।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। গত ২১ মে সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায়।

হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি