1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান করোনায় আক্রান্ত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
ad

হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান করোনায় আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৩২ Time View

হৃদয় এস এম শাহ্-আলম

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (০৩ জুলাই) দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসক ইশরাত জাহানের শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিলে সদর হাসপাতালের স্বাস্থ‌্য কর্মীরা তার নমুনা সংগ্রহ করেন। শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
উল্লেখ‌্য, গত ৬ মার্চ হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে ইশরাত জাহান যোগদান করেন। গত বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে সারাদেশে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে হবিগঞ্জে সার্বক্ষণিক মাঠে ছিলেন তিনি। শুক্রবারও (০২ জুলাই) তিনি জেলার বিভিন্ন স্থানে আইনশৃংখ‌লা বাহিনীর সঙ্গে কাজ করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি