1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
৪৪ ঘণ্টা পর নিখোঁজ সেই যুবকের মরদেহ নদীতে ভেসে উঠলো - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ad

৪৪ ঘণ্টা পর নিখোঁজ সেই যুবকের মরদেহ নদীতে ভেসে উঠলো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১১৪ Time View

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ

দিনাজপুরে নদীতে নিখোঁজের ৪৪ ঘণ্টা সুজন দেব শর্মা বুধুর লাশ ভেসে উঠলো পূর্ণভবা নদীতে।

রোববার (২৯ আগস্ট) ভোর ৬টার দিকে বিরল উপজেলার কান্দেপুর এলাকায় মাছ ধরতে গিয়ে নদীর ঘাটে ওই যুবকের মরদেহ ভেসে থাকতে দেখেন জেলেরা। পরে তারাই মরদেহ উদ্ধার করে বুধুর পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন।

৬ নং রামচন্দ্রপুর ইউনয়নের সদস্য (মেম্বার) সুনিল দেব শর্মা বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তি কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে বিগ্রহকে প্রনাম করতে নেমে তলিয়ে যান সুজন দেব শর্মা বুধু। তাকে উদ্ধার করতে নেমে শনিবার (২৮ আগস্ট) মারা যান রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য আব্দুল মতিন (৪২)।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি