1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মতলবে ধনাগোদা নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ad

মতলবে ধনাগোদা নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৭৮৩ Time View

মতলবে ধনাগোদা নদীতে কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত

শফিকুল ইসলাম রানা, মতলব উত্তর (চাঁদপুর) :

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধনাগোদা নদীর ছয় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার দীর্ঘ জট লেগে আছে। এতে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, ধনাগোদার গালিমখাঁ বাংলা বাজার থেকে কালির বাজার প্রায় ৪ কিলোমিটার, গাজীপুর মোড় থেকে সাহেববাজার পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় কচুরিপানা জমাট বেঁধেছে। কচুরীপানা জটের কারণ হিসেবে অনেকে অপরিকল্পিত অবৈধ মাছের ঘেরতে দায়ি করেন।
গালিমখাঁ এলাকার কবির হোসেন জানান, ধনাগোদা নদীতে কচুরীপানার জট থাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে। নদী তীরবর্তী হাট-বাজারে পণ্য আনতে সমস্যা হচ্ছে। বালুভর্তি বাল্কহেড আসতে সমস্যা হওয়ায় বালু সংকট দেখা দিয়েছে।
কচুরীপানার জট সম্পর্কে তিনি বলেন, ধনাগোদা নদীতে মাছ ব্যবসায়ীরা ঘের বা জাগ দিয়ে রেখেছে, তাই কচুরীপনার জট।
মতলব-ঢাকা নৌপথে চলাচলকারী গ্রিন ওয়াটার যাত্রীবাহী লঞ্চের চালক (সুকানি) মো. আমিন বলেন, তাঁর লঞ্চটি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় মতলব থেকে ঢাকার উদ্দেশে ছাড়ে। এটি দুপুর সোয়া ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কচুরিপানার কারণে পৌঁছাতে দুইটা বেজে যায়। মতলব উত্তর উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, লঞ্চে ঢাকা থেকে মতলবে আসতে কচুরিপানার কারণে দুই ঘণ্টা দেরি হয়।
নৌকার মাঝি মনির হোসেন বলেন, কস্তুরি ঠেইল্লা নদী পার অইতে কষ্ট লাগে। ৫ মিনিটের জায়গায় লাগে ২০-৩০ মিনিট।
মতলব উত্তর উপজেলার বাসিন্দা কলেজ ছাত্র জুয়েল মিয়া জানায়, কচুরিপানার কারণে নদী পার হতে সময় নষ্ট হওয়ায় প্রায়ই ক্লাস মিস হয়।
মতলব মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

ছবি-০১ :
চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধনাগোদা নদীর ছয় কিলোমিটার এলাকাজুড়ে কচুরিপানার দীর্ঘ জট লেগে আছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি