1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ad

রাজাপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২১৫ Time View

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মিথ্যা মামলায় হয়রানী, প্রতারনা, রাজনৈতিক প্রভাবদেখিয়ে স্বার্থ উদ্ধার মাদ্রাসায় দুর্নীতির অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী কয়েকটি পরিবার। রবিবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধ মিলনকেন্দ্রে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এ অভিযোগ করেন। এ সময় ভুক্তভূগী পরিবারের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার জীবনদাসকাঠি নিরু বেগম, রাবেয়া বেগম, নাজমির সাহানা ও নিজ গালুয়ার লিলি বেগম, সুমনা অমিন উপস্থিত ছিলেন। সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাজমির সাহানা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য তারা জানায়, গত ১৫ বছর থেকে প্রতারনামূলক কর্মকান্ডে জড়িয়ে অবৈধ অর্থের মালিক হয়েছেন উপজেলা আওয়ামীলীগ এইনেতা আবুল কালাম আজাদ। জীবনদাসকাঠি এনএএস দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল শুক্কুর আকনকে ভয়ভীতি দেখিয়ে এই নেতা নিজেই ঐ মাদ্রাসার সভাপতি হন। মাদ্রাসার করনিক রফিকুল আলমকে পদত্যাগ করতে বাধ্য করিয়ে নিজের ভাবী রুবিনাকে ঐ পদে নিয়োগ দেন। ঐ মাদ্রাসার ভবন নিজের বাড়ির সামনে করতে বিভিন্ন প্রতারনার আশ্রয় নেয়। রাজনৈতিক প্রভাব দেখিয়ে ঐ মাদ্রাসার বর্তমান সুপার মো. শাহ-জালালকে দিয়ে মাদ্রাসায় দুর্নীতি চালিয়ে আসছে। দুর্নীতির প্রতিবাদে গত ১৮ মে স্থানীয় অভিবাবক মহল মাদ্রাসার এই সভাপতি আবুল কালাম আজাদ ও মাদ্রাসা সুপার শাহ-জালালের অপসারন চেয়ে মানববন্ধন করেন। মাদ্রাসা সভাপতির দুর্নীতি ও সুপারের দোষ ধামা চাপা দিতে স্থানীয় খলিলুর রহমানকে দিয়ে ঐ মানববন্ধনে অংশ নেয় অভিবাবকদের ১২ জনকে আসামি করে থানায় দলীয় প্রভাব দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেন। এমতাবস্থায় ভুক্তভূগী পরিবারের সদস্যরা এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ উল্লেখিত সকল বিষয়ে সুষ্ঠ তদন্ত করে এই আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল সমাজে আমাকে হেয়পতিপন্ন করতে এ রকম প্রচারনা করছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি