1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মাদক পাচার দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান - dainikbijoyerbani.com
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ad

মাদক পাচার দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬ Time View

ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার প্রতিরোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (৮ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি।

চুক্তির আওতায় মাদক পাচার এবং সংশ্লিষ্ট অর্থপাচার রোধে দুই দেশ পারস্পরিক তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা করবে। পাশাপাশি মাদক অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, পাচারকারী চক্র, পাচারের নতুন কৌশল ও রুট সম্পর্কিত গোয়েন্দা তথ্য নিয়মিতভাবে ভাগাভাগি করা হবে। এর ভিত্তিতে যৌথভাবে ‘কন্ট্রোলড ডেলিভারি অপারেশন’সহ বিভিন্ন সমন্বিত অভিযান পরিচালনার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পরবর্তী ১০ বছরের জন্য কার্যকর থাকবে। উভয় দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ পরবর্তীতে বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

দুই দেশের পক্ষ থেকেই আশা প্রকাশ করা হয়েছে যে, এই সহযোগিতা মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং নাগরিকদের জনস্বাস্থ্য ও নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

জেবি/এসডি

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি