1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরী করে চাঁদা আদায়, অবশেষে পুলিশের জালে আটক - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরী করে চাঁদা আদায়, অবশেষে পুলিশের জালে আটক

মো.নাহিদুল হক কলাপাড়া
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৪ Time View

কলাপাড়ায় এআই দিয়ে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরী করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নারায়নগঞ্জের ফতুল্লা থানার মুসলিম নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-১১ এর সহয়তায় কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। এ ঘটনায় গত ৬ মে রিমন সহ দুইজনের নামে থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন পৌর শহরের রহমপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু। সন্ধ্যায় রিমনকে থানায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা থানার সামনে অবস্থান নেয়। এসময় পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা থানা এলাকা ত্যাগ করেন।

মিন্টু বলেন, কয়েকদিন আগে রিমন ও তার সহযোগী কলাপাড়ার সময় নামের একটি ফেসবুক পেইজে তার নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে এআই দিয়ে তার ছবি সংযুক্ত করে ওই পেইজে প্রচার করেন এবং হোয়াটসএ্যাপে ম্যাসেজের মাধ্যমে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা প্রদান না করলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলে হুমকি দেন। কোন উপায় না পেয়ে বিকাশের মাধ্যমে মিন্টু তাদের ধাপে ধাপে প্রায় ১ লাখ টাকা প্রদান করেন। এরপরও হোয়াটসএ্যাপের মাধ্যমে আরও চাঁদা দাবি করলে সে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী চাঁদা দাবীর ঘটনা স্বীকার করেছেন। তাকে আগামীকাল সকালে আদালতে প্রেরন করা হইবে।

 

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি