1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জুয়া খেলার সময় আটক ৬ ‎ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ad

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, জুয়া খেলার সময় আটক ৬ ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

‎মোঃ শফিকুজ্জামান সোহেল
‎গঙ্গাচড়া,রংপুর প্রতিনিধি
‎
‎রংপুরের গঙ্গাচড়ায় পরিত্যক্ত একটি ঘরে বসেছিল জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাট এলাকায় এ অভিযান চালানো হয়। গঙ্গাচড়া মডেল থানার পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, চন্দনের হাট এলাকায় সাবেক ইউপি সদস্য জীবন চন্দ্রের একটি পরিত্যক্ত ঘরের ভেতরে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিক চন্দ্র বিশ্বাস (৪০), মো. সামিদুল ইসলাম (৩৫), মো. জামিদুল ইসলাম (৩৬), দ্বারকানাথ রায় (৬০), মো. জাহের আলী (৫২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫)। তাঁরা সবাই গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় গঙ্গাচড়া মডেল থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ১৫, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি