1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
অনশনে থাকা তরুণীকে খাবার দিলো নাগরিক ফোরাম - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ad

অনশনে থাকা তরুণীকে খাবার দিলো নাগরিক ফোরাম

মোঃ আবুল কালাম, ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫০ Time View

 

কাঁঠালিয়া স্বামীর অধিকার ও স্বীকৃতির দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনশনরত কুড়িগ্রামের তরুণী জান্নাতী আক্তারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘কাঁঠালিয়া নাগরিক ফোরাম’। সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগী ওই তরুণীকে মানবিক সহায়তা হিসেবে শুকনা খাবার প্রদান করা হয়েছে।

​জানা গেছে, উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের বাঁশবাড়ির পাশের মোল্লা বাড়িতে আজকে ধরে অনশন চালিয়ে যাচ্ছেন কুড়িগ্রামের মেয়ে জান্নাতী আক্তার। তার দাবি, ওই বাড়ির যুবকের সাথে তার বিয়ে হলেও বর্তমানে স্বামী ও তার পরিবার তাকে স্বীকৃতি দিচ্ছে না। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে দূর থেকে এসে স্বামীর বাড়ির আঙিনায় অনশন শুরু করেন তিনি।

খবর পেয়ে ‘কাঁঠালিয়া নাগরিক ফোরাম’ এর প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর খোঁজখবর নেন। ফোরামের নেতৃবৃন্দ জানান, মানবিক দিক বিবেচনায় তারা জান্নাতীর পাশে দাঁড়িয়েছেন এবং আপাতত তার খাওয়ার জন্য শুকনা খাবারের ব্যবস্থা করেছেন।

​অনশনরত জান্নাতী আক্তার অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে জানান, “আমি এখানে নিজের অধিকার আদায় করতে এসেছি। আমাকে যদি স্বামীর স্বীকৃতি দিয়ে ঘরে তুলে নেওয়া না হয়, তবে আমার সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।”

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই তরুণীর অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু ও আইনি সমাধানের দাবি জানিয়েছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

​কাঁঠালিয়া নাগরিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই তরুণীর অধিকার আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তাকে সামাজিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি