1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আইনশৃঙ্খলা কমিটির বৈঠক : যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ad

আইনশৃঙ্খলা কমিটির বৈঠক : যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ১৪৩ Time View

আইনশৃঙ্খলা কমিটির বৈঠক : যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা হবে।
মোঃ ইকবাল হোসেন
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যেকোনো মূল্যে আগামী ২১ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে করা হবে। একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন মুখিয়ে আছে। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে আসন্ন গঙ্গাপুর ও সাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিতিতে এসব কথা বলেন। মিটিং অংশগ্রহণকারী প্রার্থী মহিউদ্দিন আজিম, হাফেজ শহীদ, বাবলু, বশির, জানায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী গন কেন্দ্র দলসহ তাদেরকে নানা হুমকি দিচ্ছেন।বহিরাগত লোকজন দিয়ে প্রভাব বিস্তার করানোর অভিযোগ তোলা হয়।গঙ্গাপুর ২ নং ওয়ার্ডের প্রার্থী শাহজাহান ও রিনা আকন্দ অভিযোগ করেন , প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফাকরুল আলাম জুয়েল নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ নানা রকম হুমকি প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার( লালমোহন সার্কেল) রাসেলুর রহমান বলেন, আপনারা নিশ্চিত থাকবেন কোন পেশি শক্তি কিংবা কোনো ভাই নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন। অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অফিসার ইনচার্জ মাজহারুল আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ,উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,ও ইউনিয়ন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন,স্থানীয় সংবাদ কর্মী বৃন্দ।
মোঃ ইকবাল হোসেন
০১৭৫৭৫০৩৩৫৪

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি