1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধি নিষেধ জারি - dainikbijoyerbani.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ad

কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধি নিষেধ জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৪৯ Time View

কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধি নিষেধ জারি

জামিরুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি

 

জয়পুরহাটের কালাইয়ে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় করোনা সংক্রমন রোধে কালাই পৌর এলাকায় দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জয়পুরহাট সদর পৌর সভা ও পাঁচবিবি পৌর সভা এলাকায় গত ৭ জুন থেকে বিধিনিষেধ চলছে। আজ থেকে কালাই পৌর সভায় এলাকায় বিধিনিষেধ জারি করা হলো।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, পৌর সভা এলাকায় বিকাল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত দোকান-পাটসহ বাস চলাচল বন্ধ থাকবে। তবে ঔষধ ও খাবারের দোকান খোলা থাকবে। এবং দূরপাল্লার বাস চলাচল করবে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭৩ জনের নমুনার অ্যান্টিজেন পরিক্ষায় ৩৫ জন শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা, ওয়াজেদ আলী জানান, করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১০৯৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় এ জেলায় ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি