1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুলাউড়ায় আলহেরা ইসলামী যুব সংঘের কমিটি গঠন। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ad

কুলাউড়ায় আলহেরা ইসলামী যুব সংঘের কমিটি গঠন।

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৬৫ Time View

 

সেলিম আহমেদ,
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের সামাজিক সংগঠন আলহেরা ইসলামী যুব সংঘ এর ২০২১-২০২৪ সনের কমিটি গঠন করা হয়েছে। ০৪ মে ২০২১ ইং শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ভবানীপুর দারোগা বাড়ি কার্যালয়ে কমিটি গঠনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

পশ্চিম ভবানীপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ সিরাজুল ইসলাম শায়েখ, আলহেরা ইসলামী যুব সংঘের উপদেষ্টা আবু তাহের লিটন, ছাইফ উদ্দিন, সোহেল আহমদ চৌধুরী প্রমুখ।

উক্ত সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে সকলের সম্মতিক্রমে মো. রেজাউল ইসলাম শাফি কে সভাপতি, জাহিদ আহমদ কে সাধারণ সম্পাদক ও ছাদিক আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী সুবেক, সহ সভাপতি মনসুর আহমদ ও আবুল কালাম আজাদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, সহ সাধারণ সম্পাদক ছামিদ আহমদ ও মো: কামরুল ইসলাম নাফি, সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ ও আব্দুস সামাদ হোসাইন, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সহ প্রচার সম্পাদক শাহিন আহমদ, অফিস সম্পাদক মো: নাঈম ইসলাম, সহ অফিস সম্পাদক ছায়েম আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সেবুল আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক শাকিব আহমদ, সাহিত্য সম্পাদক রাজিব আহমদ, সহ সাহিত্য সম্পাদক শাওন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম রুয়েল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো: মেহেদী হোসেন চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক মেহরাব হোসেন পিয়াল, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল করিম, সহ সমাজ কল্যাণ সম্পাদক তাহসিন আহমদ, ক্রীড়া সম্পাদক নাঈম আহমদ, সহ ক্রীড়া সম্পাদক জাবের আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অনিক আহমদ ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রেদওয়ান ইসলাম চৌধুরী।

উল্লেখ্য, আলহেরা ইসলামী যুব সংঘের অঙ্গীকার মাদক-সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা ও অসহায় মানুষের পাশে থাকা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি