1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গ্রামীণ ফোনের টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করার সময় হাতে নাতে চুর পাকড়াও - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
ad

গ্রামীণ ফোনের টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করার সময় হাতে নাতে চুর পাকড়াও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৭৪ Time View

 

সেলিম আহমেদ 
গ্রামীণ ফোনের টাওয়ার থেকে যন্ত্রাংশ চুরি করার সময় হাতে নাতে চুর পাকড়াও
কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

গত ০৯-০৫-২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬.৩৫ ঘটিকায় কুলাউড়া থানাধীন কাদিপুর ছকাপন বাজারে অবস্থিত গ্রামীন ফোন কোম্পানীর MBCKP1 টাওয়ারের বিটিএস রুম হইতে ব্যাটারী চুরি করার সময় টাওয়ারের নেটওয়ার্ক ম্যান চোরদের দেখিতে পাইলে চোরেরা টাওয়ারের সামনে একটি পিকআপ গাড়ী রাখিয়া পালাইয়া যায়। ঘটনার বিষয়টি থানায় সংবাদ দিলে এসআই/শাহীন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীদের ফেলে যাওয়া পিকআপ গাড়ী উদ্ধারপূর্বক জব্দ করেন এবং উক্ত গাড়ীর সূত্র ধরিয়া চোরদের সনাক্ত করিয়া গত ১০-০৫-২০২১ খ্রিঃ তারিখ রাত্রিবেলা চোর ১. আলীম উদ্দিন রায়হান(২০), পিতা-মাহাব মিয়া, ২. আজমান মিয়া রাজন (২৪), পিতা-মোঃ শুকুর মিয়া, উভয় সাং-আলিশারপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার‘দ্বয়কে ব্রাহ্মণবাজার হইতে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয় পূর্ব হইতে থানা এলাকার বিভিন্ন টাওয়ারের ব্যাটারী চুরি করিয়া আসিতেছিল। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি-ডাকাতি রোধ কল্পে থানা পুলিশের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি