1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি - dainikbijoyerbani.com
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ad

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১ Time View

 

স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৯ মে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১৮ মে) সকালে দেশে ফেরেন তিনি। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

লন্ডনে অবস্থানকালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট বা রিং স্থাপন করা হয়। চিকিৎসা প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।

এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়েছিল। সেই চিকিৎসার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি যুক্তরাজ্যের ওই বিশেষায়িত হাসপাতালে যান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি দেশে ফিরেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি