1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চিরিরবন্দর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ad

চিরিরবন্দর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১২৫ Time View

চিরিরবন্দর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ গোলাম মোস্তফা,
চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ-

চিরিরবন্দরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্চুয়ালে (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি ।

৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়নের ২৮৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং ১ স্থায়ী অতিরিক্ত টিকাদান কেন্দ্রে সর্ব মোট ২৮৯ টি টিকাদান কেন্দ্রে ৫৭৬ জন স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সহযোগীতায় ২ লাখ পাওয়ার উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ৪৫ হাজার ২ শত ৫০ জন শিশুদেরকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ১টি করে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লক্ষ পাওয়ার সম্পন্য ৪ হাজার ৫ শত ৫০ জন কে ১ টি করে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাব্বির আহম্মেদ, আরএমও ডাঃ শিলটন চন্দ্র দাস, মেডিকেল অফিসার ডাঃ মৌরিনা আক্তার, ডাঃ আনিকা প্রমূখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি