1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ডিপজলকে ৬মাসের কারাদণ্ড। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ad

ডিপজলকে ৬মাসের কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৫৫ Time View

ডিপজলকে ৬মাসের কারাদণ্ড।

জিহাদ হোসেন রাহাত।
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত মদিনা ব্রীক ফিল্ডের মালিক আমির হোসেন মজুমদার ওরফে ডিপজলকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমান।

বৃহস্পতিবার ১০ জুন বিকালে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মদিনা ব্রীক ফিল্ড মালিক আমির হোসেন ডিপজল সরকারী নিদের্শনা অমান্য করে ভাটা চালু রাখায় ইটভাটাটি গুড়িয়ে দেয় রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ভ্রাম্যমান আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহাবুবুর রহমান জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩, সংশোধনী ২০১৯ এর ৪/১৪ মতে ভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

এসময় তিনি আরো জানান, সম্প্রতি মদিনা ব্রীক ফিল্ডের চুল্লির দেয়াল ধ্বসে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় উক্ত ইটভাটা সাময়িক বন্ধ রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা। পরবর্তি সময়ে তদন্ত করে উক্ত ভাটা পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভাটা মালিক লোকচক্ষুর আড়ালে ইট পোঁড়ানো অব্যাহত রাখেন।

আজ বৃহস্পতিবার বিকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সহযোগীতায় ভাটাটি গুড়িয়ে দেয়া হয়। ভাটা মালিককে কারাদণ্ড দিয়ে আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন, রামগঞ্জ থানার এস আই মোঃ ইস্রাফিলসহ পুলিশ সদস্যরা।

উল্লেখ্য গত ২৩ মে (২০২১ইং) তারিখে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের আমির হোসেন ডিপজলের মালিকানাধীন মেসার্স মদিনা ব্রীকফিল্ডের চুল্লির দেয়াল ধ্বসে কমলনগর উপজেলার বেলাল হোসেন, ফারুক হোসেন নামের দুই ভাইসহ তিন ভাটা শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় আরো ১০ ভাটা শ্রমিক।

হতাহতের ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা মদিনা ইটভাটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। কিন্তু ভাটা মালিক ইট পোঁড়ানো অব্যাহত রাখায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্ত করে ভাটা মালিক আমির হোসেন ডিপজলকে ৬মাসের কারাদণ্ডাদেশ দেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি