
তজুমদ্দিন শম্ভুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আনারস প্রতিকের ব্যাপার প্রচার প্রচারণা
মোঃশিপন
(জেলা প্রতিনিধি ভোলা)
আগামী ২১শে জুন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে ঘিরে চেয়ারম্যান পদে ব্যাপক প্রচার প্রচারণা করেন আনারন প্রতিকের জনসমর্থন। ইতিমধ্যে সমাজসেবক ও সৎ সাহসী তরুণ অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়ে ব্যাপক ভাবে সাড়া জাগিয়েছেন ৫নং শম্ভুপুর ইউনিয়নের ভোটারদের মাঝে।
৫নংশম্ভুপুরে জনকল্যাণের পাশাপাশি যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শিক্ষা ও সামাজিক ভাবে অবদান রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অধ্যক্ষ হিসাবে আছেন- শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ, এছাড়া সদস্য হিসেবে আছেন উপজেলা আওয়ামীলীগ , জমিদাতা -ফারজানা চৌধুরী বালিকা বিদ্যালয়, জমিদাতা-মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, দাতা ও প্রতিষ্ঠাতা -শম্ভুপুর মডেল মাদ্রাসা, চেয়ারম্যান- সোনালি উন্নয়ন সংস্থা, নির্বাহী সদস্য- তজুমদ্দিন প্রেসক্লাব।
৫নং শম্ভুপুর ইউনিয়নের সম্রান্ত হাওলাদার পরিবারের সন্তান অধ্যক্ষ মুঈনুদ্দিনের পিতা মরহুম শাহে আলম হাওলাদার একজন গুনি শিক্ষক ছিলেন, যার নামে মডেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তার বড় ভাই মোঃ মমিনউদ্দিন হাওলাদার, যিনি বর্তমানে ঢাকা জেলায় এডিসি জেনারেল হিসেবে কর্মরত আছেন।
পারিবারিক অবস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সুনামের জন্য সৎ ও সাহসী তরুন এই সাংগঠনিক ব্যক্তি কে শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে পেতে চায় উক্ত ইউনিয়নের জনগন।
যে কারনে এলাকায় প্রচার প্রচারণায় ও গন সংযোগে নেমেছেন অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার। শম্ভুপুর ইউনিয়নের তরুন অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার বলেন, শম্ভুপুরের জনগণ আগামী ২১ শে জুন নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে প্রত্যাশা করে, এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় আমি কাজ করবো এবং ৫নং শম্ভুপুরের জনগনের ভালোবাসায় ও নির্বাচনে বিজয়ী হই ইনশাআল্লাহ শম্ভুপুর ইউনিয়ন হবে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত ইউনিয়ন
Leave a Reply