
নাটোর সদর হাসপাতালে ৩০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করলেন- প্রতিমন্ত্রী পলক
সাজিদুল করিম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর সদর হাসপাতালে কোভিড রোগীদের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপালে এসব সিলিন্ডার বুঝে নেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও সিভিল সাজর্ন ডাঃ কাজী মিজানুর রহমান। এসময় অ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, হাসপাতালের আরএমও ডাঃ মনজুর রহমান .সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, হাসপাতালের কোভিড-১৯ রোগীদের জন্য বড় আকারের ২০টি এবং ছোট আকারের ১০টি সিলিন্ডার হস্তান্তর করা হয়।
সিভিল সাজর্ন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, হস্তান্তরকৃত অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৭.৫ ক্যাপাসিটির ২০টি এবং ১.৪ ক্যাপাসিটির ১০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে
Leave a Reply