1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি-আটক ২ - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ad

নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি-আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ১৫৮ Time View

নাটোরে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি-আটক ২

সাজিদুল করিম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া বাজার থেকে শুক্রবার বিকেলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান পাপ্পু (২৩) ও হেলাল উদ্দীন (৪৭) নামের দুই প্রতারককে ডিবি (গোয়েন্দা) পুলিশ আটক করেছে।
আটককৃতরা হলেন,শহরের মলি­কহাটি মহল­ার মাহবুব আলমের ছেলে মেহেদী হাসান পাপ্পু এবং একই মহল­ার আফজাল হোসেনের ছেলে হেলাল উদ্দীন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশ পরিচয় দিয়ে শহরের বনবেলঘড়িয়া বাইপাস দিয়ে চলাচলকারী মোটর সাইকেল চালকদের পথরোধ করে কাগজপত্র দেখতে চান। অনেক মোটর সাইকেল চালক ঝামেলা এড়াতে টাকা দিয়ে চলে যান। এ সময় স্থানীয় আশিক নামের এক মোটর সাাইকেল চালককে আটকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা।
তিনি দিতে অস্বীকৃতি জানালে কথাবার্তার একপর্যায়ে আসামি পাপ্পু নিজেকে ডিবি পুলিশ সদস্য বলে পরিচয় দিয়ে মোটর সাইকেলের চাবি নিয়ে নেয় এবং সন্ধ্যায় থানা থেকে কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেলটি ফেরত নিতে বলেন। এতে সেখানে উপস্থিত জনগণের মধ্যে সন্দেহ হয়।
এ সময় জনতা ভূয়া পুলিশ সদস্যদের ধাওয়া দিলে তারা সেখান থেকে অটো রিকশা নিয়ে সটকে পরার চেষ্টা করে। পরে জনতা ধাওয়া করে শহরের চকবৈদ্যনাথ চামড়া বাজার এলাকায় দুইজন আটক করে নাটোর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় পাপ্পুর কাছ থেকে পুলিশের পোষাক পরিহিত ছবি এবং বাঁশি উদ্ধার করা হয় ।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) আব্দুল মতিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি