1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পাইকগাছায় ঈদ উপলক্ষে শিশু ও শ্রমজীবীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করলেন ডাঃশহীদ - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ad

পাইকগাছায় ঈদ উপলক্ষে শিশু ও শ্রমজীবীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করলেন ডাঃশহীদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ১৩৬ Time View

খায়রুলশেখ ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির সদস্য বিএমএ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদউল্লাহ তার নিজ অর্থে এলাকায় প্রতিবারের ন্যায় এবারও গরীব অসহায় শ্রমজীবী দিনমজুরের ছোট সোনামণি ও বয়স্কদের মাঝে নতুন পোশাক শাড়ি লুঙ্গি সকালে ডায়াবেটিস সেন্টারে বিতরণ করা হয়েছে। বিতরণকালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বলেন লকডাউন চলাকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইতিমধ্যে সাহায্য-সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে । নতুন বস্ত্র বিতরণ কালে অধ্যাপক ডাঃ মোহাঃ শহীদউল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের ও জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেই আহবানকে নির্দেশ মনে করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনপ্রতিনিধিরাও লকডাউন চলাকালে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু, শ্রমিকলীগের সভাপতি শাহজান কবির, এ্যাড ইদ্রিসুর রহমান মন্টু, হেলাল উদ্দিন, ছাত্রলীগ নেতা পল্লব দেবনাথ, চয়ন দেবনাথ শাহিন আলম, সাজু প্রমুখ। ১৩০ জন শিশু-কিশোর ও ১শো জন বয়স্কদের মাঝে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি