1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পাইকগাছায় মধুমিতা পার্ক স্থাপনের দাবী- পাইকগাছা পৌর সদরের জেলা পরিষদের মিষ্টি পানির পুকুরের পুনঃ খননের কাজ শুরু। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ad

পাইকগাছায় মধুমিতা পার্ক স্থাপনের দাবী- পাইকগাছা পৌর সদরের জেলা পরিষদের মিষ্টি পানির পুকুরের পুনঃ খননের কাজ শুরু।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মে, ২০২১
  • ২০৫ Time View

পাইকগাছায় মধুমিতা পার্ক স্থাপনের দাবী-
পাইকগাছা পৌর সদরের জেলা পরিষদের মিষ্টি পানির পুকুরের পুনঃ খননের কাজ শুরু।
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-
পাইকগাছায় ঐতিহ্যবাহী বৃটিশ আমলের মধুমিতা পার্ক সংলগ্ন সেই মিষ্টি পানির পুকুরটি পুনঃ খননের কাজ শুরু হয়েছে। দ্রুত পুকুর পাড়ে সেই অতীত মধুমিতা পার্ক গড়ে তোলার জোর দাবী পৌরবাসীর।
উপজেলার প্রান কেন্দ্রে জেলা পরিযদের জায়গায় মধুমিতা পার্কের এ মিষ্টি পুকুর অবস্থিত। লবনাক্ত এলাকায় মিষ্টি পানির অবলম্বন হিসাবে বৃটিশ আমলে পুকুরটি খনন করা হয় বলে সত্তরোর্ধ আজিজ গাজী জানান। হাজার হাজার লোক এ পুকুরের পানি পাণীয় জল হিসেবে ব্যবহার করতো। বর্তমান সময়েও তার গুরুত্ব এতটুকু কমেনি। তবে তা পৌরসভা কেন্দ্রিক হয়ে পড়েছে। চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টে এ পানি ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি শুকনো মৌসুমে পানি শুঁকিয়ে গেলে জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু ব্যক্তি উদ্যোগে পুকুরটি পুনঃ খননের কাজ শুরু করে। পাকিস্তান আমলে সংস্কার করতে যেয়ে ব্যর্থ হয় তৎকালীন ইউনিয়ন প্রসিডেন্ট টিপুর পিতা শহীদ মুক্তিযোদ্ধা শেখ মাহাতাব উদ্দীন মনি মিয়া ও আশির দশকে সাবেক ইউপি চেয়ারম্যান চাচা শেখ বেলাল উদ্দীন বিলু। তাদেরই উত্তর সুরি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু নিজ উদ্যোগে এটি পুনঃ খনন শুরু করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামিলীগ সভাপতি শেখ হারুনুর রশীদ পুকুর খননে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এক লাখ টাকার আশ্বাস দেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু জানান জেলা পরিষদ সদস্য টিপু। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দীকি বলেন, পুকুর খনন কাজটি খুব প্রয়োজন ছিল। এটা একটা অতীত ঐতিহ্য। বিনোদনের জন্য জেলা পরিষদের সাথে সমন্বয় করে এখানে একটা পার্ক করার চেষ্টা করা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ জানান, পুকুর খননের কাজ শেষ হওয়ার পর দৃষ্টি নন্দন মধুমিতা পার্কের সেই ঐতিহ্য গড়ে তোলা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি