1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ফটিকছড়িতে ঘাতক ট্রাক কেড়ে নিল এক যুবকের প্রাণ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ad

ফটিকছড়িতে ঘাতক ট্রাক কেড়ে নিল এক যুবকের প্রাণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৫২ Time View

ফটিকছড়িতে ঘাতক ট্রাক কেড়ে নিল এক যুবকের প্রাণ।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন রাবার ড্রাম সড়কের মনার দোকান নামক স্থানে ট্রাক আর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জাহেদ (২২) নামের
এক যুবক মারা গেছেন।

নিহত জাহেদ ভূজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বাদশা বোকারের সন্তান।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ও ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাছ ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় জাহেদ। সরেজমিনে কেউ থাকে চিনতে না পারায় কেউ জাহেদ কে সাথে সাথে হাসপাতালেও নেয়নি। হঠাৎ রাস্তা দিয়ে আসার সময় নিহত জাহেদের এলাকার এক যুবক থাকে দেখতে পেয়ে পরিবারের সাথে যোগাযোগ করলে জাহেদের পিতা এবং ভাই তাকে নিয়ে হাসপাতালে যায়।

নিহত জাহেদের বড় ভাই জানান, বিকেল ৫টার দিকে খবর পেয়ে আমার ছোট ভাইকে নিয়ে চট্টগ্রাম শহরের সার্জিস্কোপ হাসপাতালে গেলে সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিব।

এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ বলেন, শুনেছি, এক যুবক এক্সিডেন্ট এ মারা গেছে। তাদের পরিবার থেকে কোন অভিযোগ দিলে আমরা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি