1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিয়ানীবাজারে মাদক মামলার ২বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ad

বিয়ানীবাজারে মাদক মামলার ২বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ১২৬ Time View

বিয়ানীবাজারে মাদক মামলার ২বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

 

সিলেট ব্যুরোঃ
সিলেটের বিয়ানীবাজারে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ জুন) দুপুরে তাকে কানাইঘাটের পালজুড় গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানা যায়, ধৃত আসামী আলী নূর (৩২) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রাম গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত সাজা প্রদানের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

গতকাল শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল ও এএসআই নূরনবী ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় কানাইঘাট উপজেলার পালজুড় গ্রামে আসামীর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামী আলী নুর গোসল করতে পুকুরে নামলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সে দীর্ঘদিন থেকে পলাতক। আজ রোববার তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি