
ভোলার তজুমদ্দিনে উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত।
মোঃশিপন
(জেলা প্রতিনিধি ভোলা)
ভোলার তজুমদ্দিনে উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্সের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রোগ্রামে ধুমপান ও তামাক নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ‘র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল সহ অন্যরা।
Leave a Reply