1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
ad

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৪৭ Time View

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাকিব হাওলাদার, ভোলা।।
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে সোমবার (৭ জুন) সকালে পুলিশ লাইন্স ভোলায়, জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে ও জনাব শেখ সাব্বির হোসেন, সহকারি পুলিশ সুপার (চরফ্যাসন সার্কেল) ভোলার সঞ্চালনায় মে/২০২১ইং মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ লাইন্স ভোলায় অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভায় বেস্ট অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা, পিআরএল গমণকারী দুই পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, ভোলা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জনাব মোঃ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব কপিল গাইন, সকল থানার অফিসার ইনচার্জগন, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি